উত্তরদিনাজপুর

বিহারের রেজিস্ট্রেশন করা অটো চালকদের বিক্ষোভের জেরে উত্তেজনা ইসলামপুর পৌরসভায়

বিহারের রেজিস্ট্রেশন করা অটো চালকদের বিক্ষোভের জেরে মঙ্গলবার উত্তেজনার সৃষ্টি হয় ইসলামপুর পৌরসভায়। মোটর ভেহিক্যাল দপ্তর ও পুলিশি হয়রানির প্রতিবাদে এদিন পৌরসভায় অটো চালকরা বিক্ষোভ প্রদর্শন করে বলে অভিযোগ।

            জানা গিয়েছে, ইসলামপুর শহরে আনুমানিক চারশো বিহারের রেজিস্ট্রেশন করা অটো চলে।যার সাথে যুক্ত রয়েছে প্রত্যেকটি অটো চালকের পরিবারের প্রায় হাজার খানেক সদস্য। ইসলামপুরে অটো চালানোর কোনও ব্যবস্থা না থাকায় বাংলায় চালানো শুরু করেছিল। কিন্তু বেয়াইনি ভাবে বাংলায় যাত্রীবাহী অটো চালানোর দায়ে কখনও মোটর ভেহিক্যাল দপ্তর কখনও পুলিশ ধরে জরিমানা করায় চরম সমস্যায় পরে অটো চালকরা। বেশ কিছু অটো ড্রাইভার লোণ নিয়ে অটো কিনেছে। বারবার ১০ হাজার ১২ হাজার টাকা জরিমানা করায় এত টাকা শোধ দিতে গিয়ে ঠিকঠাক লোণের টাকা শোধ নিয়ে না পাড়ায় এবং সংসার চালাতে না পাড়ায় সমস্যায় পড়েছে ওই সমস্ত অটো চালকেরা। তাই তারা বাধ্য হয়ে এদিন পৌরসভার সামনে বিক্ষোভ দেখায়। পুরসভার ভাইস চেয়ারম্যান নাগিনা বেগম, প্রাক্তন কাউন্সিলার মহম্মদ শরিফ, ব্লক তৃনমুল কংগ্রেস সভাপতি জাকির হুসেন ও ইসলামপুর থানার আইসি সুকুমার ঘোষের মধ্যস্থতায় অটো চালকরা বিক্ষোভ তুলে নেয়। বিহারের রেজিস্ট্রেশন করা যাত্রীবাহী অটো বাংলায় চালানোর জন্য মোটর ভেহিক্যাল আইন দেখে বাহন কর দেবার ব্যাপারে পদক্ষেপ নেওয়া হবে বলে অটো চালকদের আশ্বস্ত করা হয়েছে।